প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা:) এর জীবন ধারন যেমন ছিল
প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা:) এর জীবন ধারন কেমন ছিল?
চলুন জেনে নেই...
- নবী সাঃ দীর্ঘ সময় নীরব থাকতেন।
- মহানবী সাঃ কম হাসতেন।
- নবিজি সাঃ মুচকি হাসতেন, হাসি ওনার ঠোঁটে সবসময় লেগে থাকতো।
- নবী সাঃ অট্টহাসি হাসতেন না।
- নবী করিম সাঃ তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না।
- নবীজি দৈনিক শতবার ক্ষমা প্রার্থনা করতেন।
- তিনি কখনোই প্রতিশোধ নিতেন না।
- মহানবী সাঃ যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকেই আঘাত করেননি।
- নবী সাঃ বিপদে পড়লে তাৎক্ষনিক নামাজে দাঁড়িয়ে পড়তেন।
- মহানবী অসুস্থ হলে বসে নামাজ পড়তেন।
- বিশ্বনবী শিশুদের সালাম দিতেন।
- প্রিয়নবী সমাবেত মহিলাদের সালাম দিতেন।
- তিনি শিশুদের পরম স্নেহ করতেন।
- মহানবী সাঃ পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন।
- তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।
- তিনি ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন।
- তিনি মিথ্যাকে সার্বাধিক ঘৃণা করতেন।
- তিনি উপহার গ্রহণ করতেন।
- তিনি সাদকাহ (দান) করতেন।
- তিনি সব সময় আল্লাহকে স্মরণ করতেন।
- তিনি আল্লাহকে সব সময় ভয় করতেন
- মহানবির হাতে যা আসতো তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন।
- কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি উঠা না পর্যন্ত তিনি উঠতেন না।
- বিনা প্রয়োজনে কথা বলতেন না।
- কথা বলার সময় সুস্পষ্টভাবে বলতেন যাতে শ্রবণকারী সহজেই বুঝে নিতে পারে।
- কথা, কাজ ও লেন-দেনে কঠোরতা অবলম্বন করতেন না।
- নম্রতাকে পছন্দ করতেন।
- নিবীজি সাঃ এর নিকট আগত ব্যক্তিদের অবহেলা করতেন না।
- কারো সাথে বিঘ্নতা সৃষ্টি করতেন না।
- শরীয়তবিরোধী কথা হলে তা থেকে বিরত থাকতেন বা সেখান থেকে উঠে যেতেন।
- আল্লাহ তায়ালার প্রতিটি নিয়ামতকে কদর করতেন।
- খাদ্যদ্রব্যের দোষ ধরতেন না। মন চাইলে খেতেন না হয় বাদ দিতেন।
- ক্ষমাকে পছন্দ করতেন।
- সর্বদা ধৈর্য্য ধারণ করতেন।
রাসুল
(সা.) এর গুণাবলি বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ
তায়ালা আমাদেরকে নবী (সা.) এর চরিত্রে চরিত্রবান হওয়ার তাওফীক দান করুন।
আমিন
Follow us:
YouTube link: https://www.youtube.com/@amramusolman
Fb Page : https://www.facebook.com/amramuslman
Instagram: https://www.instagram.com/amramusolman/
Pinterest : https://www.pinterest.com/amramusolman
কোন মন্তব্য নেই