Header Ads

Header ADS

পুলসিরাত কি | কেমন হবে পুলসিরাত | শেষ বিচারের দিন

পুলসিরাত কি? 

কোন একসময় সমুদ্রের পানি উত্তোল হয়ে পড়বে। আকাশ তামাটে রঙ ধারণ করবে।চার দিকে অন্ধকার নেমে আসবে। পাহাড় পর্বত ধ্বংস হয়ে তুলার মতো উড়তে থাকবে। তারপর বিকট শব্দে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে,সবকিছু নিশ্চুপ। তারপর আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পুনরায় জীবিত করবেন।আমরা তখন চোখ খুলে দেখবো কোটি কোটি মানুষ এক বিরাট ময়দানে উপস্থিত হয়ে আছি।তখন মনে হবে আমরা কেবল মাত্র ঘুম থেকে উঠলাম।তারপর আস্তে আস্তে সবকিছু আমাদের মনে পড়ে যাবে।পৃথিবীর সকল কর্মের হিসাব আল্লাহ তায়ালা এই দিনে নেবে যাকে আমরা বিচার দিবস বলে থাকি।এই বিচার দিবস যেই ময়দানে অনুষ্ঠিত হবে তাকে বলে হাশরের ময়দান।আর এই হাশরের ময়দানের পরে আসবে পুলসিরাত। 

পুলসিরাত পার না হয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না।আজকে আপনাদেরকে জানাবো কেমন হবে পুলসিরাতের ভয়াবহতা?হাশরের ময়দানের পরে কিভাবে আমরা পুলসিরাত পার হবো?


কেমন হবে পুলসিরাত?

পুলসিরাত হলো জাহান্নামের উপরে রাখা একটি সেতু বা সাকো।এটা চুলের থেকেও চিকন এবং তরবারির থেকেও ধারালো হবে তার পাশাপাশি এটি হবে অত্যন্ত অন্ধকারচ্ছন্ন।জাহান্নামের উপরে রাখা এই পুলসিরাত প্রত্যেক এই অতিক্রম করতে হবে পুলসিরাত পার হবার সময়টি এমন কঠিন হবে যে, তখন মানুষ তার আপনজনকেও ভুলে যাবে সবার মুখেই জারী থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। ফেরেস্তারা আল্লাহর নির্দেশে পুলসিরাত দেখিয়ে দিয়ে বলবেন এটা তোমাদের গন্তব্যে পৌঁছানোর পথ এই পুল পেরিয়েই তোমাদের যেতে হবে। কিন্তু সবার জন্য পেরিয়ে যাওয়া সম্ভব হবে না পাপী বান্দারা সেটাকে চুল থেকেও চিকন দেখতে পাবে তাদের জন্য সেটি হবে অত্যন্ত ধারালো। আর নিচে জাহান্নাম।এবং দুই পাশে থাকবে উত্তপ্ত লোহার শিকল।সেখানে  কোনো আলোর ব্যবস্থা থাকবে না।যার যার আমলের আলো দিয়ে সেই পথ অতিক্রম করতে হবে। হযরত আবু সাঈদ খুদরি (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেছেন,আমরা রাসুলুল্লাহ (সাঃ) কে জিজ্ঞেস করলাম ইয়া রাসুলুল্লাহ পুলসিরাত কেমন হবে রাসুলুল্লাহ (সাঃ) বললেন তা মশ্রিন ও পিচ্ছিল হবে তাতে থাকবে অসংখ্য লোহার শিকল ও আংটা আর থাকবে অসংখ্য কাটাযুক্ত তাতালো মাথা তারা ঐ পুলে আরোহন করা মাত্রই তাদের পা কেটে নিম্নস্ত জাহান্নামে নিক্ষিপ্ত হবে আর নেক কারদের জন্য পথ হবে সুপ্রশস্ত ও সুগম তারা তাদের নেকির তারতম্য অনুযায়ী ভিন্ন গতিতে জান্নাতে পৌঁছাবে পুলসিরাত হবে অনেক ভয়ংকর (বুখারী-৭৪৩৯/ মুসলিম ১৮৩) রাসুলুল্লাহ (সাঃ) আরো বলেছেন,সেদিন কেউ বিদুৎত্তের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে আর কেউ হাটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে (তিরমিজি ৩১৫৯) আর ফেরেশতারা বলতে থাকবে হে প্ৰভু সহিহ সালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও।কেউ নাজাত পাবে কেউ কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ অধোমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে (মুসনাদে আহমদ ২৪৮৪৭)। 

সবার শেষে যে পুলসিরাত অতিক্রম করবে তার ব্যাপারে হযরত ইবনে মাসুদ (রাঃ) থেকে বর্ণিত,রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন অতঃপর তোমাদের সর্বশেষ ব্যক্তি পেটে ভর করে করে পুলসিরাত অতিক্রম করবে সে বলতে থাকবে হে রব আমাকে এতো বিলম্ব করানো কেনো হলো তখন আল্লাহ বলবেন আমি কেনো তোমাকে বিলম্ব করাবো তোমাকে তো তোমার আমল বিলম্ব করিয়েছে (মুসতাদরাকে হাকেম ৮৫১৯) মুনাফিকদের এবং যেইসব ঈমানদার গুনাহ করেছে তাদের জাহান্নাম থেকে উত্থিত সেইসব লোহার শিকল টেনে জাহান্নামে নিয়ে যাবে হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত নবী (সাঃ) বলেছেন,পুলসিরাতের দুইপ্রান্তে অসংখ্য আংটাযুক্ত করা থাকবে আল্লাহ যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান্নামে ফেলে দিবে (মুসলিম ১৯৫) হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত নবীজি (সাঃ) আরো ইরশাদ করেছেন পুলসিরাতে থাকবে কাটাযুক্ত বৃক্ষের মতো অসংখ্য আংটা তোমরা কি কাটাযুক্ত বৃক্ষ দেখেনি সাহাবারা বললেন ইয়া রাসুলুল্লাহ আমরা অবশ্যই দেখেছি নবীজী বললেন অবশ্যই সেইসব আংটা হবে কাটাযুক্ত বৃক্ষের মতো তার পরিণাম সম্পর্কে আল্লাহ ছাড়া কেউই জানে না (বুখারী ৪৭৩৪/ মুসলিম ১৮২) ভয়ংকর এই পূল হবে তরবারীর ধারের মতো চিকন পুলসিরাত হবে ধারালো তরবারীর মাথার মতো সূক্ষ্ম ও তীক্ষ্ণ (মুসতাদরাকে হাকেম ৪/৬২৯) রাসুলুল্লাহ (সাঃ) আরো বলেছেন হাশরের মাঠ থেকে রওনা হওয়ার সময় সবাইকে যার যার আমলনামা অনুযায়ী নূর দেওয়া হবে প্রত্যেক এই যার যার আমল অনুপাতে আলো পাবে সবাইকে তাদের নূর পথ দেখিয়ে নিয়ে যাবে (মুসলিম ১৯১)।কারোর পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে,আবার কারোর হবে একটি বৃক্ষের পরমাণ এভাবে সবচেয়ে কম নূর যাকে দেওয়া হবে তার পরিমাণ হবে পায়ের একটি আঙুলের মাথার পরিমাণ, সেই নূর জালবে আবার নিভে যাবে। যখন নিভে যাবে তখন তার পথ চলাও বন্ধ হয়ে যাবে এই ভাবে একটু একটু করে পথ এগাবে।আর যারা মুনাফিক দুনিয়াতে আল্লাহ তায়ালার ইবাদত করেনি তারা জান্নাত থেকে বঞ্চিত হবে।  তাদের কাছে কোনো নূর থাকবে না তার পুলসিরাত পার হতে গিয়ে জাহান্নামের ভয়াবহ আগুনে পতিত হবে।

কোন মন্তব্য নেই

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.